Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ১২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে কঠোর বার্তা

বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন তার ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। প্রকাশিত বার্তায় তিনি বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন এবং বলেন, এ প্রতিশোধ ইরানি জনগণের দাবি, যা বাস্তবায়ন করা হবেই।

বার্তায় মোজতবা খামেনি বলেন, 

শহীদ নেতা এবং এ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ হত্যাকারীদের কাছ থেকে নেয়া হবে। এ প্রতিশোধ নিশ্চিত এবং এটি আমাদের জাতির ইচ্ছা।

তিনি আরও বলেন, প্রতিশোধ নেয়ার বিষয়টি কোনও ব্যক্তি বা রাষ্ট্রীয় কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। এটি সমগ্র ইরানি জনগণের দাবি এবং সে দাবি বাস্তবায়িত হবে।

বাবার জানাজা ও দাফানে লাখো মানুষের অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোজতবা খামেনি বলেন, জনগণের এ উপস্থিতি ছিলো শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রতীক এবং ইতিহাস গড়ার মতো একটি ঘটনা।

তিনি দাবি করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ঘটনার জন্য দুই দেশকে দায়ী করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেয়া হবে।

মোজতবা খামেনির এ বক্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। তার প্রতিশোধের ঘোষণাকে কেন্দ্র করে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প