Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৪

অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন

অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এ প্রতিষ্ঠাতা নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে তার দীর্ঘদিনের বান্ধবী লরেন সানচেজ। খবর ডেইলি বিস্টের।

২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ হয় বেজোসের। প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে সে বিচ্ছেদ চূড়ান্ত হয়। মূলত বিচ্ছেদের ফলে পাওয়া স্কটের অর্থ মূলত অ্যামাজনের শেয়ার। বলা হয়, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।

ডেইলি বিস্ট-এর খবরে বলা হয়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এ বিয়ের বিলাসবহুল আয়োজন। আলোচিত এ বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক