Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল ট্রাম্পের

ভারতের ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও, ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এ অনুদান দেয়ার যৌক্তিকতা নেই।  

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে। এর মধ্যে ২১ মিলিয়ন ডলার ছিলো ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ।  

এ সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই), যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।  

ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, কেনো আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তারা ইতোমধ্যেই প্রচুর অর্থ পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম, অথচ তাদের বাজারে প্রবেশ করা আমাদের জন্য কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। আমি ভারত ও প্রধানমন্ত্রী মোদির প্রতি শ্রদ্ধাশীল, তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য এত টাকা দেয়া কি যৌক্তিক? 
 
মার্কিন প্রশাসন বাজেট কমানোর অংশ হিসেবে শুধু ভারত নয়, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের অনুদানও বাতিল করতে পারে বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ অর্থ ব্যয় করার পরিকল্পনা ছিলো, তবে সহায়তা বাতিল হওয়ায় সে কর্মসূচি আর বাস্তবায়িত হবে না।  

এ সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির সাম্প্রতিক এক বৈঠকের পর ঘোষণা করা হলো। যদিও বৈঠকে মার্কিন-ভারত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছিলো, তবে এ অর্থ সহায়তা বাতিল নিয়ে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।  

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁট নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান হ্রাস বা বাতিল হতে পারে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ