Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ের অনুষ্ঠানে কনে পেটালেন বরকে

বিয়ের অনুষ্ঠানে কনে পেটালেন বরকে
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের এক বিয়ের অনুষ্ঠান। সেখানে অতিথিরা উপস্থিত। চলছে সব আয়োজন। কিন্তু আকস্মিক বর করলেন কী! তিনি বার বার তিনবার পাত্রীর বেস্টফেন্ডদের গলায় পরিয়ে দিলেন বিয়ের মালা। এ সময় বর ছিলেন দৃশ্যত মদ্যপ। 

বিষয়টি আর মেনে নিতে পারছিলেন না কনে। তিনি ক্ষোভের আগুনে তেঁতে উঠলেন। হতাশা থেকে বাতিল করে দিলেন বিয়ে। শুধু এখানেই থামলেন না। বরকে পটাপট বসিয়ে দিলেন কয়েক ঘা চড়। ভারতের উত্তরাঞ্চলীয় ওই রাজ্যের এই বিয়ের পার্টি নিয়ে সরগরম এখন চারদিক। 

বিয়ের অনুষ্ঠানে নববধূর গলায় মালা পরানোর আনুষ্ঠানিকতা পালন করেন সেখানকার মানুষজন। তারই অংশ হিসেবে বর ভুল করে কনের বেস্টফেন্ডের গলায় দু’বার মালা পরিয়ে দেন। একবার বয়স্ক একজন অতিথির গলায় পরিয়ে দেন সে মালা। পাত্রী আর সহ্য করতে পারছিলেন না। হট্টগোল বাধিয়ে দেন তিনি। বরের গায়ে বসিয়ে দেন কড়া করে চড়। আকস্মিকভাবে ভেঙে দেন বিয়ে। সঙ্গে সঙ্গে আটকে ফেলা হয় বরকে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেরেলি জেলার নাউঘবা ভাগবন্তপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে বিলম্ব করে উপস্থিত হন পাত্র রবীন্দ্র কুমার (২৬)। এর আগে তিনি বন্ধুদের সঙ্গে বেশ করে মদ গিলেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ