Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতে অবৈধ বসবাসের অভিযোগ 

মহারাষ্ট্র থেকে ১৭ বাংলাদেশি গ্রেফতার

মহারাষ্ট্র থেকে ১৭ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।  মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি) এবার এক সঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

মহারাষ্ট্র পুলিশে আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, বুধবার থেকে মুম্বই, নভি মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলোর সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন নারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশের দাবি, তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গেছে । 

আর সংবাদ সংস্থা পিটিআই তাদের প্রতিবেদনে বলেছে, আটককৃতরা প্রত্যেকেই কোনও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন।

এছাড়া আটককৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনুসারে, গত সপ্তাহে মোহিন হায়াত বাদশা শেখ ওরফে মহিউদ্দিন নামে ৫১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।  পুলিশি জেরার মুখে মহিউদ্দিন জানান, ৩৪ বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে ভারতে প্যান, আধার এবং ভোটার কার্ডও জোগাড় করে নেন।

এর আগে গতকাল বুধবার অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।  

মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ এ ঘোষণা দিয়েছেন বলে এক  প্রতিবেদনে জানিয়েছে ইটিভি ভারত।

দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা