Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ১৯ মার্চ ২০২৫

গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনিকে হত্যা
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় জাতিসংঘের ভবনে হামলায় এক বিদেশি কর্মী নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল ৪৮,৫৭৭ জন। আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৪৭ জনে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন ও অ্যাম্বুলেন্সে করে আহতদের আল-আকসা হাসপাতালে নেয়া হচ্ছে।

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দুইজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তৃতীয় ব্যক্তির উভয় বাহু, পেট ও বুকে রক্তাক্ত জখম রয়েছে। আহতদের মধ্যে দু’জনের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিলো। একজনের পরনে ছিলো জাতিসংঘ মাইন অ্যাকশন সার্ভিস (UNMAS)-এর লোগোযুক্ত টি-শার্ট।

গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহলের দৃঢ় প্রতিক্রিয়ার অভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সহিংসতা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ