Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

উপযুক্ত ল্যাবের অভাবে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকরণ ব্যহত

গাজায় পরিচয়হীন ৭ শতাধিক লাশ উদ্ধার

গাজায় পরিচয়হীন ৭ শতাধিক লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স। উদ্ধারকৃত মৃতদেহের বেশিরভাগের শরীরেই তীব্র আঘাতের চিহ্ন রয়েছে, ফলে মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

প্যালেস্টাইন টুডে গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বাসল ব্যাখ্যা করেছেন, উপযুক্ত ল্যাবের অভাবের কারণে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকরণে বেগ পেতে হচ্ছে তাদের। তিনি আরও উল্লেখ করেছেন, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো লাশ উদ্ধার এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায়নি।

গাজায় ইসরাইলের বর্বরতায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজার মৃতদেহ আটকা পড়ে আছে বলেও জানান তিনি। বাসল বলেন, ১০ হাজারেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং সিভিল ডিফেন্স তাদের উদ্ধার করতে পারছে না। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করা পর্যন্ত এ সমস্যাটি অমীমাংসিত থাকবে।

ফিলিস্তিনি মানুষের দুর্ভোগ নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলেও জানান তিনি। অজ্ঞাত লাশগুলো ‘অজানা’ শ্রেণীবিভাগের অধীনে মনোনীত কবরস্থানে সমাহিত করা হচ্ছে। এ দেহাবশেষগুলির মধ্যে বেশিরভাগই দেহের টুকরো টুকরো অংশ বা হাড়। 

নিখোঁজ ব্যক্তিদের ইস্যুটি অমীমাংসিত রয়ে গেছে। যারা প্রিয়জনের সন্ধান করছে সে সব হাজার হাজার পরিবারের যন্ত্রণা দীর্ঘায়িত হচ্ছে।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ