Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩০, ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসটিতে সজোরে ধাক্কা দেয়। এমন সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পরে। এতে বাসের ভেতর আটকে পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কেউ প্রাণ হারাননি।

পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সড়ক থেকে বাসের ধ্বংসাবশেষ সরাতে ক্রেনের প্রয়োজন হয়েছে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ