Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ২৪ জুন ২০২৫

ইরানের হামলার জবাব দেয়ার অধিকার রাখি: কাতার

ইরানের হামলার জবাব দেয়ার অধিকার রাখি: কাতার
ছবি: সংগৃহীত

কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দোহা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী এ স্পষ্ট আগ্রাসনের জবাব দেয়ার পূর্ণ অধিকার রাখি।

আনসারি জানান, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ওই হামলা ব্যর্থ করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-উদেইদ ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়।

ইরানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবেই ইরান এ পদক্ষেপ নিয়েছে।

পরিস্থিতি ঘিরে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ