Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৪ জুন ২০২৫

কাতার-ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতার-ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

কাতার ও ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ইরানের প্রেস টিভি ও ইরাকি গণমাধ্যম।

আল জাজিরা জানিয়েছে, কাতারের রাজধানী দোহা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি এ হামলার লক্ষ্যবস্তু ছিলো। প্রায় ৬০ একর জায়গাজুড়ে বিস্তৃত এ ঘাঁটিতে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদরদফতর।

অন্যদিকে, ইরাকের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির আল-আসাদ মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

হামলার পর নিরাপত্তাজনিত শঙ্কায় সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে রোববার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে চালানো ওই হামলাকে 'সফল' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইরান পাল্টা হামলা শুরু করে।

এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনাও বাড়ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প