Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ১৯ আগস্ট ২০২৫

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ৬২ হাজার

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ৬২ হাজার
ছবি: সংগৃহীত

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ এ ভূখণ্ডে বিমান হামলা, কোথাও নিরাপদ আশ্রয় না থাকা, পরিকল্পিত অনাহার এবং খাদ্যের সন্ধানে বেরিয়ে প্রতিদিন মানুষের মৃত্যু ঘটছে।

বর্তমানে গাজা শহরের ওপর দফায় দফায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। একসময় গাজার সবচেয়ে বড় নগরী এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দক্ষিণে জোরপূর্বক দশ হাজারেরও বেশি মানুষকে তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ সরিয়ে নিতে চাইছে দখলদার বাহিনী।

সোমবার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন সাধারণ মানুষ ছিলেন, যারা ত্রাণ ও খাদ্য সহায়তার আশায় অপেক্ষমাণ ছিলেন। আল জাজিরাকে দেওয়া এক মেডিকেল সূত্রে জানা গেছে, গাজার আল-সাবরা এলাকায় বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কুমিও রয়েছেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, গাজার পূর্বাংশে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েল ভারী আর্টিলারি, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বাকি থাকা সামান্য বসতবাড়িগুলোও ধ্বংস করছে। হামলার মাত্রা থেকে বোঝা যাচ্ছে, ইসরায়েলের বর্তমান কৌশল গাজার ভৌগোলিক চিত্র ও জনসংখ্যার বিন্যাসকে পরিবর্তন করছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ ভয়াবহ এবং প্রতিদিন ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ