Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৭ জানুয়ারি ২০২৫

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩৮

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩৮
ছবি: সংগৃহীত

চীনের তিব্বতের পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতস। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

তবে মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। 

চীনের নানফ্যাং ডেইলি’র বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্যাংকক পোস্ট। এতে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের কাঠমান্ডুতেও এর কম্পন অনুভূত হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যায়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।  

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ