Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘জেন জি’ প্রজন্মকে কী বার্তা দিলেন রাহুল গান্ধী?

‘জেন জি’ প্রজন্মকে কী বার্তা দিলেন রাহুল গান্ধী?
ছবি: সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও ভোট ব্যবস্থাকে কেন্দ্র করে সরব হয়েছেন। এবার তিনি বিশেষভাবে দেশের তরুণ ও শিক্ষার্থীদের, বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এগিয়ে আসতে।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় রাহুল অভিযোগ করেন, নির্বাচন কমিশনের যোগসাজশে ক্ষমতাসীন বিজেপি দেশজুড়ে ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রকে আঘাত করছে। তার দাবি, ভোট কারচুপি ঠেকাতে তরুণদেরই ঐক্যবদ্ধ হতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেপালের তরুণদের আন্দোলন যেমন সরকার পরিবর্তনের পথ তৈরি করেছিল, রাহুলও সে উদাহরণ টেনে তরুণ ভারতীয়দের রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। ফলে তার বক্তব্য শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, আঞ্চলিক প্রেক্ষাপটের সঙ্গেও তা সম্পর্কিত।

তবে বিজেপি রাহুলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, কংগ্রেস বারবার পরাজিত হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে, ভোট চুরির কারণে নয়। তাদের মতে, নরেন্দ্র মোদি টানা তিনবার জনগণের ভোটে জয়ী হয়েছেন, যা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রমাণ করে।

এদিকে নির্বাচন কমিশন কর্ণাটকের আলন্দ আসনের ঘটনার উদাহরণ টেনে জানায়, ৬ হাজার ভোটার বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল, এবং সেখানে কংগ্রেস প্রার্থীই জয়ী হন। কমিশনের দাবি, তারা স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করে ব্যবস্থা নিয়েছে।

রাজনীতিবিদদের মতে, ‘জেন জি’ প্রসঙ্গ এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তরুণরা রাহুলের বার্তা কতটা গ্রহণ করবে এবং ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ