Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:০২, ১৩ নভেম্বর ২০২৫

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে নিহত অন্তত ৩৭, আহত ২৪

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে নিহত অন্তত ৩৭, আহত ২৪
ছবি: সংগৃহীত

পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আরিকুইপায় বুধবার ভোরে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে অন্তত ৩৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এএফপিকে জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার অপোর্তো বলেন, “আমাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৩৭ এবং আহত হয়েছেন ২৪ জন।”

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোরের দিকে প্যানআমেরিকানা সুর হাইওয়ের একটি বাঁকানো অংশে দুর্ঘটনাটি ঘটে, যা পেরুকে চিলির সঙ্গে সংযুক্ত করে। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, লিয়ামোসাস নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসটি চালা শহর (কারাভেলি প্রদেশ) থেকে আরিকুইপার উদ্দেশে রওনা হয়েছিল। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন।

বাঁক ঘোরার সময় বাসটি একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ৬৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর পেছনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাস্তাঘাটের দুরবস্থা, পর্যাপ্ত সাইনবোর্ডের অভাব এবং আইন প্রয়োগে শিথিলতার মতো কারণগুলো দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত