Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:০১, ১৯ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন অভিষেকের প্রস্তুতি চলার মাঝেই হাজার হাজার মানুষ বিক্ষোভে জড়ো হচ্ছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী। কেবল ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। খবর রয়টার্স 

শনিবার (১৮ জানুয়ারি) থেকেই ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শুরু হয়েছে। বিক্ষোভ আয়োজকদের হিসাবমতে, এ পদযাত্রায় যোগ দিতে পারে ৫০ হাজার মানুষ।

তবে পুলিশ ধারণা করছে এ বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নিতে পারে। মূলত জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয় প্রতিবাদ জানাতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়। 

ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন। 

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ