Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:৫৬, ১১ জানুয়ারি ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের দণ্ড ‘নিঃশর্ত মুক্তি’

ডোনাল্ড ট্রাম্পের দণ্ড ‘নিঃশর্ত মুক্তি’
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় 'নিঃশর্ত মুক্তি' দেয়া হয়েছে। ২০ জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই তার বিরুদ্ধে ই রায় দেয়া হয়। 

মামলার বিচারক, জুয়ান মেরচান, আগেই জানিয়েছিলেন যে, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেয়ার কোনও ইচ্ছা রাখেন না এবং তাকে শর্তহীন মুক্তি দেয়া হবে।

ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। যেখানে তাকে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি গোপন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ট্রাম্প দাবি করেছেন যে, তিনি এ অভিযোগে অন্যায়ের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্য নয়। 

এমনকি রায় অনুযায়ী, ট্রাম্পকে কোনো ধরনের কারাদণ্ড বা জরিমানা দেয়া হয়নি, তবে আদালতের সিদ্ধান্তের প্রতি তাকে সম্মান জানাতে বলা হয়েছে।

২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ ২০০৬ সালে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি অন্যায়ের শিকার হয়েছেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা