Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩০, ১৯ জানুয়ারি ২০২৫

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর গাজায় অবশেষে কার্যকর করা হয়েছে বহুল কাঙ্ক্ষিত হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। তিন জিম্মির একটি তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তরের পর এ বিষয়ে অগ্রসর হয়েছে উভয়পক্ষ। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। 

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
   
ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও চার নারীকে মুক্তির কথাও জানিয়েছে সংগঠনটি। 

এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে ইসরায়েলি হামলায় আরও ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এদের মধ্যে রাফা শহরে একজন, খান ইউনূসে ৬ জন এবং গাজার উত্তরাঞ্চলে বাকিরা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন ওই মুখপাত্র। 

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রথম দিনে মুক্তি দেয়া তিনজন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এক টেলিগ্রাম পোস্টে হামাসের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গাজায় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জিম্মিদের নাম প্রকাশে দেরি হওয়ায় তা বিলম্ব হয়েছে।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার