Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১৭ জানুয়ারি ২০২৫

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি সই

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি সই
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনি আন্দোলন হামাস। সূত্রের বরাতে মার্কিন সংবাদ সাইট এক্সিওস ও মধ্যপ্রাচ্যের আল অ্যারাবিয়া এ দাবি করেছে। অ্যাক্সিওসের মতে, চুক্তির ওপর ভোটের জন্য বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ইসরায়েলি সুরক্ষা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। তবে দোহায় আলোচনায় শেষ মুহুর্তের বেশ কয়েকটি বিরোধের কারণে চুক্তিতে আনুষ্ঠানিক সই করা একদিন পিছিয়ে যায়।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোটাভুটিতে বিলম্বের কারণে যুদ্ধবিরতি শুরু এবং প্রথম তিন জিম্মির মুক্তি আগামী রোববার থেকে অন্তত সোমবার পর্যন্ত পিছিয়ে যাবে।

চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির চূড়ান্ত তালিকা নিয়ে মতবিরোধের কারণে এ চুক্তি সই বিলম্ব হয়। অ্যাক্সিওস উল্লেখ করেছে, ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বেশ কয়েকজন সামরিক নেতাকে বদল করার দাবি জানিয়েছে হামাস।

সূত্রের বরাত দিয়ে আল অ্যারাবিয়াও জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাস ও ইসরায়েল একটি চুক্তি সই করেছে।

গাজা চুক্তি:

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ১৫ জানুয়ারি রাতে ঘোষণা করেন, দোহা, কায়রো ও ওয়াশিংটন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছে। তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি (রোববার) থেকে এ চুক্তি কার্যকর হওয়ার কথা।

কাতারি কর্মকর্তার মতে, প্রাথমিক ৪২ দিনের পর্যায়ে হামাস ৩৩ জন ইসরায়েলি সামরিক ও বেসামরিক নারী জিম্মি, আহত বেসামরিক, শিশু এবং বৃদ্ধদের মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে।

একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সীমান্ত থেকে অন্তত ৭০০ মিটার দূরে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপে উভয় পক্ষই গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারসহ পরবর্তী পর্যায়ের শর্তাবলী নিয়ে আলোচনার পরিকল্পনা করছে।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার