Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নভেম্বরে, যা থাকছে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নভেম্বরে, যা থাকছে
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা চত্বরের গণহত্যা থেকে শুরু করে ভোট ডাকাতির ইতিহাস—সবকিছুকে নথিভুক্ত করে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানান, ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই উদ্বোধন সম্ভব হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা হাসিনার দুঃশাসনের ১৬ বছরের চিত্রগুলো এমনভাবে কিউরেট করছি, যাতে মানুষ ফ্যাসিজমের ইতিহাস সরাসরি অনুভব করতে পারে। গণভবন থেকে পরিচালিত সব অত্যাচার ও নৃশংসতার ইতিহাস এ জাদুঘরে জীবন্ত হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ জাদুঘর দর্শনার্থীদের ৫ আগস্ট গণভবনে জনতার ঢলের অনুভূতি স্মরণ করাবে। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ জাগ্রত করার কাজও এটি করবে।

চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, জাদুঘরে ১৬ বছরের ঘটনাবলি সিকোয়েন্স আকারে তুলে ধরা হবে। দর্শনার্থীরা জানতে পারবেন শেখ হাসিনা কিভাবে দেশ পরিচালনা করতেন। এ প্রক্রিয়ায় আইসিটি প্রসিকিউশন টিম ও গুম তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

ফারুকী আরও জানান, গুম-খুনের নির্দেশ দেয়া শেখ হাসিনার বেশ কিছু অডিও ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে। এগুলো জাদুঘরে সংরক্ষিত থাকবে। পাশাপাশি থাকবে স্ক্রিনিং সেন্টার, যেখানে জুলাই অভ্যুত্থান ও ১৬ বছরের শাসনকাল নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, জাতীয় জাদুঘরের গভর্নিং বডির চেয়ারপারসন মেরিনা তাবাসসুমসহ অনেকে।

জুলাই স্মৃতি জাদুঘরের গবেষক ও শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যানিয়েল আফজালুর রহমান, কবি হাসান রোবায়েত, মালিহা নামলাহা, শিল্পী তেজশ হালদার জশ, মোসফিকুর রহমান জোহান, স্থপতি সালাউদ্দিন আহমেদ এবং সমন্বয়কারী হাসান এনাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা