Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ৪ জুন ২০২৬

আপডেট: ২১:২৭, ৪ জুন ২০২৬

দোষীদের গ্রেফতারের দাবি

সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলায় সিজেএফডি’র নিন্দা

সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলায় সিজেএফডি’র নিন্দা
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে নারী সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনের নির্বাহী কমিটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সিজেএফডি’র সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, গত ২ জুন তিনি তার স্বামী সৈয়দ শাহ্ নেওয়াজ হোসেনের একটি সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত কাজে সিএমএম আদালত ভবনের ৪র্থ তলার বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। প্রতিবাদ করলে ওই ব্যক্তি অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তার ওপর হামলা চালায়।

হামলায় সাংবাদিক নার্গিস জুঁই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তার মুখমণ্ডল ও দাঁত গুরুতরভাবে জখম হয়। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিবৃতিতে সিজেএফডি নেতারা বলেন, আদালত প্রাঙ্গণের মতো একটি সংবেদনশীল ও নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপরও গুরুতর আঘাত।

তারা অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিক নার্গিস জুঁইয়ের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে এ ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা