পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার দায়িত্বের মেয়াদ শেষ হলো মাত্র পাঁচ দিনেই। প্রথম প্রেস ব্রিফিংয়ে ব্যর্থতা, আইনজীবী হিসেবে তার যোগ্যতা নিয়ে বিতর্ক এবং গণমাধ্যমের ধারাবাহিক সমালোচনার মুখে তাকে এ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, জাকারিয়া হোয়াইট হাউসে অন্য কোনও ভূমিকায় কাজ চালিয়ে যেতে পারেন।