Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ১১ জুন ২০২৬

আপডেট: ০০:০৮, ১৩ জুন ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
ফাইল ছবি

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) ৩৮ জন সাংবাদিককে ছয় মাসের জন্য অস্থায়ী সদস্যপদ প্রদান করেছে। সদস্য বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৮ জুন ২০২৬ অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফোরামের সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রের ০৯.১ ও ০৯.২ ধারা অনুযায়ী নির্বাচিত ৩৮ জন সাংবাদিককে অস্থায়ী সদস্যপদ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সদস্যদের আগামী ১৩ জুন ২০২৬ (শনিবার) এর মধ্যে ১ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সদস্যপদের চিঠি গ্রহণ করতে হবে।

নতুন সদস্যদের মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সবার দেশের নির্বাহী সম্পাদক মো. আবু ইউসুফ, ডেইলি স্টারের সহকারী সম্পাদক শিরিন সুলতানা, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ঐশী গোস্বামী, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার শফিউদ্দিন কাইয়ুম শাওন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. শাহজালাল উজ্জল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন এবং ঢাকা স্ট্রিমের সহকারী বার্তা সম্পাদক মো. মাইনুল ইসলাম (মাইনুল শাহিদ)।

এছাড়া তালিকায় আরও রয়েছেন সময় টিভির সিনিয়র সহ-সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার মো. আমিনুল ইসলাম মজুমদার, দৈনিক সমকালের রিপোর্টার মো. রবিউল হোসাইন, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মহিউদ্দিন, বাংলা নিউজের সহ-সম্পাদক আজহারুল ইসলাম সরকার, দৈনিক দিন প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ফারজানা আক্তার মনি, দেশ টিভির সিনিয়র ক্যামেরাম্যান মো. উজ্জল হোসেন, দৈনিক নেইবারের বার্তা সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন স্বপন এবং একাত্তর টিভির রিপোর্টার ফারুক হোসেন মজুমদারসহ আরও অনেকে।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লার সাংবাদিকদের পেশাগত, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করে আসছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিজেএফডি সূত্রে জানা গেছে, অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কার্যক্রম মূল্যায়ন করে স্থায়ী সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম