Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২৮ জানুয়ারি ২০২৫

রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে: অর্থ উপদেষ্টা

রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এর বাইরে এখন আর দাবি মানা সম্ভব নয়। অর্থ উপদেষ্টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিলো, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা কেন করেছে এটা তাদের ব্যাপার।

তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। তারা বলেছেন ওভারটাইম অ্যালাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেয়ার দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সে সুবিধে আমরা দিয়েছি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ