নতুন পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার ইতিবাচক বার্তা
নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর পর পে-স্কেল নিয়ে কাজ হচ্ছে, তাই এর পেছনে অনেক ধরনের জটিল হিসাব-নিকাশ রয়েছে। দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।