Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৫ জুন ২০২৬

আপডেট: ০০:২৩, ৫ জুন ২০২৬

৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ
ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কেনো হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। আগামী ৭ জুন বিকাল ৪টার মধ্যে হাসপাতালের মালিক ডা. শেখ মহিউদ্দিনকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয় এবং ঘটনাটি তদন্ত করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, কর্মী ও রোগীর স্বজনদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপাতাল পরিচালনায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে মানা হয়নি। প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু ঘটে বলে তদন্ত কমিটি মত দিয়েছে।

নোটিশে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালটি ওই অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তবে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল