Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মানবাধিকার ও পরিবেশবিষয়ক কর্মশালায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলমান অভিযানের পর আর কোনও ডেভিল থাকবে না

ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো সন্ত্রাসী যেনো জামিন না পায় সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে আবারও অপরাধে জড়াবে, সেটা কোনোভাবেই কাম্য নয়।

চলমান অভিযানের পর আর কোনও ডেভিল থাকবে না
ছবি: সবার দেশ

ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর দেশে আর কোনো ডেভিল থাকবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে।

এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে আবারও অপরাধে জড়াবে, সেটা কোনোভাবেই কাম্য নয়।

চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এরইমধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে৷ অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবারও তারা অপরাধে না জড়ায়।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী