সীমান্ত নিরাপত্তায় কৌশলী হওয়ার তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে।