Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

এনবিআরের সাবেক ২ চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা

এনবিআরের সাবেক ২ চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে হাফিজুর রহমান হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা এবং পরবর্তীতে চাকরি ফেরতে আদালতের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পরিপালন না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক দুই এনবিআর চেয়ারম্যান বাদীকে অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং পরে তাকে চাকরিতে পুনর্বহালে আদালতের আদেশ যথাযথভাবে পালন করেননি।

এছাড়া মামলায় এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তারা হলেন—সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়া।

গত নভেম্বরে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত ৩ ফেব্রুয়ারি তা মামলা হিসেবে গ্রহণ করেন এবং ৩ মার্চ প্রথম শুনানির দিন ধার্য করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনার থাকা অবস্থায় ২০১৬ সালের ২৮ নভেম্বর হাফিজুর রহমানকে বেআইনি পন্থায় চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

এর বিরুদ্ধে হাফিজুর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে নিজের পক্ষে রায় পাওয়ার পর চাকরি ফেরতের আবেদন করেন। 

কিন্তু হাফিজুরের অবসরের সময় পর্যন্ত কালক্ষেপণ করে ২০২৩ সালের ৩০ নভেম্বর ভূতাপেক্ষভাবে পুনর্বহাল করা হয়, কিন্তু প্রাপ্য পদোন্নতি দেয়া হয়নি। 

হাজিফুরের আইনজীবী মো. আব্বাস উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ ফেব্রুয়ারি আদালত এটিকে মামলা হিসেবে গ্রহণ করেছেন। আগামী ৩ তারিখে হাজির হওয়ার জন্য আসামীদের সমন জারি করা হয়েছে।

মামলার এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে মোবাইলফোনে কল করা হলেও রিসিভ হয়নি।

নজিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন। গত অক্টোবরে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়; পরে ঢাকার একটি আদালত তার রিমান্ডে মঞ্জুর করে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা