Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রেম করে, টাইগারদের ক্রিকেট খেলা দেখা শুধু কষ্টই পেয়েছেন ফারিয়া

প্রেম করে, টাইগারদের ক্রিকেট খেলা দেখা শুধু কষ্টই পেয়েছেন ফারিয়া
ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়াকে অনেকদিন থেকেই অভিনয়ে খুব একটা দেখা যায়না। তবে স্যোশাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব থাকেন এ অভিনেত্রী। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফর্মেন্সে বিরক্ত শবনম ফারিয়া। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এ দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।

এদিকে অভিনেত্রীর এ পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। 

মজার ছলে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। সেসবের উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। 

একজন প্রশ্ন করেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে...? জবাবে অভিনেত্রী বলেছেন, ৩টা সর্বনিন্ম!

ফারিয়া অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এ অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এছাড়া সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল