Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ মার্চ ২০২৫

ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

সবার প্রতি ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সে ঐক্য অটুট রাখতে হবে। ঈদ আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির শিক্ষা দেয়। সে শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি একসঙ্গে এগিয়ে যাই, তবে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব। আসুন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তুলি।

প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের নামাজে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের এ আনন্দঘন মুহূর্তে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রধান উপদেষ্টার আহ্বানকে দেশবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ