Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ৩০ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার ঘটনা 

ইনুর ফের ৪ দিনের রিমান্ড

ইনুর ফের ৪ দিনের রিমান্ড
ছবি: সবার দেশ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৩০ ডিসেম্বর সোমবার, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক আবু জাফর বিশ্বাস ইনুকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে, ইনুর আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তারা অনুরোধ করেন, প্রয়োজন হলে জেলগেট জিজ্ঞাসাবাদ করলেই যথেষ্ট হবে।

তদন্ত কর্মকর্তা জানান, ইনু হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন এবং মামলার সত্য উদঘাটনে তার রিমান্ডে নেয়া প্রয়োজন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ইনুর সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন। পরে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৩০ সেপ্টেম্বর নিহতের পিতা মো. আবু জাফর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সবার দেশ/এ্রওয়াই

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ