Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ৯ জুন ২০২৫

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৩ জুন তাদের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। তার এ সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা ছিলো। এবার সে সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়েছে।

বিএনপি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও বৈঠকে আসন্ন নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সম্প্রতি সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে থাকলেও, এ বৈঠকের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ