Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২১ জুন ২০২৫

কাল থেকে সুপ্রিম কোর্টে ফিরছে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম

কাল থেকে সুপ্রিম কোর্টে ফিরছে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও অবকাশ মিলিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সচল হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। আগামীকাল রবিবার (২২ জুন) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে অবকাশকালীন সময়েও নির্ধারিত দিনে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চালু ছিল।

এদিকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর আগেই হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ বেঞ্চগুলোর তালিকা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন করে গঠিত বেঞ্চগুলোর মধ্যে রয়েছে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চ, যাদের প্রত্যেকটির জন্য নির্দিষ্ট বিচারিক এখতিয়ার নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর বিচারপ্রার্থীরা এখন সুপ্রিম কোর্টে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা