Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ১ জুলাই ২০২৫

আপডেট: ১২:০৪, ২ জুলাই ২০২৫

গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলামকে সংবর্ধনা

গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলামকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেদারল্যান্ডস এর দ্যা হেগ-এ অবস্থিত Permanent Court   of Arbitration এর সদস্য নিযুক্ত হওয়ায় রিটার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত ২৮ জুন ২০২৫ তারিখে সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ধানমন্ডিস্থ জিন জিয়ান রেস্টুরেন্টে এক অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 


সাবেক নির্বাচন কমিশনার এবং জেলাজজ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন যে, জজদের অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে বিচার প্রার্থী জনগণের আস্থা অর্জন করতে হয়। রায় প্রস্তুতে তাদের সৃষ্টিশীলতা থাকতে হয়, আর সেজন্য তাদেরকে ক্রিয়েটিভ আর্টিস্ট বলা হয়।


সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম ও সাবেক জেলজজ লুৎফা বেগমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব সাবেক জেলাজজ দেওয়ান মোঃ সফিউল্লাহ, সাবেক সভাপতি জেলাজজ মোঃ মাহবুবুর রহমান, সাবেক মহাসচিব জেলাজজ ড. মোঃ শাহজাহান সাজু প্রমুখ বক্তব্য প্রদান করেন। অবসরপ্রাপ্ত জেলাজজ হোসনে আরা বেগম প্রধান অতিথির উদ্দেশ্যে অভিবাদন বার্তা পাঠ করেন এবং মহাসচিব উহা প্রধান অতিথিকে প্রদান করেন। সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসেইন ও সাবেক সচিব মোঃ আলাউদ্দিন সর্দার বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অতঃপর সংশ্লিষ্ট সকলে এক নৈশভোজে অংশ গ্রহণ করেন।
 

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত