Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৪৩, ১৮ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও সরকার কাজ করবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের দায়িত্ব। এ ক্ষেত্রে অতীতে যেসব ঘাটতি ছিলো, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যমান ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা গ্রহণ সহজ করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য পাওয়া এবং সেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের বাধা কমতে পারে।

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতেও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে। এর মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর পথ তৈরি হতে পারে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী সমাজকল্যাণমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর নীতি ও কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দেয়া হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা, তাদের প্রয়োজন এবং জীবনযাপনের বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনা প্রণয়নে তা সহায়ক হবে বলে সংশ্লিষ্ট উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত