Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৯, ১০ জুলাই ২০২৫

জুলাই অভিযানের অডিও ‘শুধু ট্রেলার’, আরও তথ্য আসছে: তাজুল ইসলাম

জুলাই অভিযানের অডিও ‘শুধু ট্রেলার’, আরও তথ্য আসছে: তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী দমন অভিযান চালানো হয়েছিল—এমন একটি অডিও কল যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কল রেকর্ডের সত্যতা বিশেষ অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই’ যাচাই করেছে, যেখানে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জনের প্রাণহানি ঘটে।

এ সংক্রান্ত প্রতিবেদনটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, এ কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, এটি উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা।

তাজুল ইসলাম আরও লেখেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এটি কেবল ট্রেলার মাত্র, আরও অনেক কিছু প্রকাশ বাকি আছে। অপেক্ষা করুন।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর ‘সর্বোচ্চ শক্তি প্রয়োগের’ অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের রেকর্ড, যা এখন পর্যন্ত ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রমের অংশ হিসেবে কৌঁসুলিরা এ অডিও কল রেকর্ডকে মানবতাবিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ