Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:২৭, ২৩ ডিসেম্বর ২০২৪

শহিদ মো. আরাফাতের জানাযায় অংশ নেয়ার পর নাহিদ ইসলাম

‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য’

‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য’
ছবি: সবার দেশ

অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ মো. আরাফাতের জানাযায় অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যারা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন; তাদের বলবো, আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার বিচার এ সরকারের টপ প্রায়োরিটি।

তিনি বলেন, এ বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব- এ প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে একবিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব।

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যা ও তার আগের সব গুম-খুনের বিচারের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা জাতি হিসেবে আমরা দাঁড়াতে সক্ষম হবো।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা