১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি রিপোর্ট
গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন সদস্য ও বাহিনীর বিরুদ্ধে দায়ের করা মামলার অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতনের পরবর্তী ১১ মাসে দেশে পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলায় ১,১৬৮ জন পুলিশ সদস্য আসামি হয়েছেন। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।