Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

নুরকে বিদেশে নেওয়ার প্রস্তুতি: রাশেদ খাঁন

নুরকে বিদেশে নেওয়ার প্রস্তুতি: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, নুরের নাক দিয়ে রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং মুখ হা-ও করতে পারছেন না।

নুরের চিকিৎসা বিষয়ে রাশেদ জানান, সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নুরের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত।

তিনি আরও যোগ করেন, তিনি এখনই প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। তবে কিছুটা সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে নেওয়া হতে পারে। আমরা সিঙ্গাপুরে চিকিৎসার দাবি জানিয়েছি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা