Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ড. ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

‘বাংলাদেশে অসাধারণ অর্থনৈতিক পরিবর্তন  হয়েছে’

গত বছরের আগস্টে নেতৃত্ব গ্রহণের সময়ের পরিস্থিতি স্মরণ করে জর্জিয়েভা বলেন, আপনি দেশের দায়িত্ব নিয়েছিলেন সবচেয়ে সংকটময় মুহূর্তে। অবনতির ঝুঁকি ছিল চরমে। এত অল্প সময়ে আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। আপনি সত্যিই সঠিক সময়ে সঠিক ব্যক্তি ছিলেন।

‘বাংলাদেশে অসাধারণ অর্থনৈতিক পরিবর্তন  হয়েছে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর অল্প সময়ে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন এনেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস—এমন প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে টেলিফোনে ইউনূসের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে মূল চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত বছরের আগস্টে নেতৃত্ব গ্রহণের সময়ের পরিস্থিতি স্মরণ করে জর্জিয়েভা বলেন, 

আপনি দেশের দায়িত্ব নিয়েছিলেন সবচেয়ে সংকটময় মুহূর্তে। অবনতির ঝুঁকি ছিল চরমে। এত অল্প সময়ে আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। আপনি সত্যিই সঠিক সময়ে সঠিক ব্যক্তি ছিলেন।

বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তন এবং তার ফলে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরানো ও রিজার্ভ পুনরুদ্ধারের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

প্রফেসর ইউনূস আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, 

আমরা উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। এমনকি কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে টাকা চুরি করে বিদেশে পালিয়েছে। এ পরিস্থিতিতে আইএমএফের সহায়তা অত্যন্ত মূল্যবান ছিলো।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সময় নিউইয়র্কে প্রথম বৈঠকটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দিকনির্দেশক ভূমিকা রেখেছিল।

ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেন, 

সময়সীমার মধ্যে এবং পবিত্র রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর আমি আমার আগের কর্মক্ষেত্রে ফিরে যাবো।

আলোচনায় জর্জিয়েভা রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সাহসী সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের এ মুহূর্তটি অত্যন্ত মূল্যবান। শক্ত অবস্থানে থাকতে হলে এখনই সাহসী সংস্কার অপরিহার্য।

প্রধান উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন, কর রাজস্ব বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে। আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে দুই নেতা নেপালের তরুণ আন্দোলন, আসিয়ানভুক্ত হওয়ার বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সংহতি জোরদারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

প্রফেসর ইউনূস ঢাকার নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পের হালনাগাদ অগ্রগতির কথাও তুলে ধরেন।

আলোচনার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮