Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে শুরু হওয়া এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অধিবেশন শুরু হওয়ার আগে ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি চিলির সাবেক রাষ্ট্রপতি ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে প্রধান উপদেষ্টা একাধিক রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো—বিশেষ করে গণতান্ত্রিক পুনর্বিন্যাস, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার ইস্যু গুরুত্ব পাবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন প্রশ্নে আলোচনা হবে, যেখানে বাংলাদেশও সক্রিয় ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ