Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ২০ জুন ২০২৫

আর শুধু মানবিক নয়, এটি অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত সংকট

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: জাতিসংঘে বাংলাদেশ
ফাইল ছবি

রোহিঙ্গা সংকট আর শুধু মানবিক ইস্যু নয়—এটি এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এমনই সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্কে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর দারিদ্র্য, উন্নয়নঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, গত আট বছরেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু এ দীর্ঘসূত্রিতা এখন নিরাপত্তা ঝুঁকিতে রূপ নিচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ছাড়া পুরো অঞ্চলের স্থিতিশীলতাই হুমকির মুখে পড়তে পারে। মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীকে অবিলম্বে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের পক্ষ থেকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা কার্যকর ভূমিকা রাখে এবং রোহিঙ্গা ইস্যুতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেয়।

তিনি আরও বলেন, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC) এবং পিস বিল্ডিং কমিশনের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। যাতে সংকট নিরসনে উদ্যোগগুলো বাস্তবভিত্তিক হয় এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে।

এ গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশ ছাড়াও সুইডেন, উরুগুয়ে, পূর্ব তিমুর এবং জার্মানিসহ একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আবারও জোরদারভাবে তুলল বাংলাদেশ, যা আন্তর্জাতিক চাপ তৈরিতে সহায়ক হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ