Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক

ইইউ ও প্রতিবেশী দেশগুলোর বার্তায় বাংলাদেশকে সহানুভূতি ও সহায়তার আশ্বাস

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং একাধিক রাষ্ট্র।

সোমবার (২১ জুলাই) এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকের মাধ্যমে প্রকাশিত বার্তায় জাতিসংঘ, ভারত, পাকিস্তান, জাপান ও সুইজারল্যান্ড এ মর্মান্তিক ঘটনার প্রতি সমবেদনা জানায়।

ঢাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয় এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। বার্তায় আরও বলা হয়, মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করছে এবং জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী বাংলাদেশ সরকারকে সমর্থন জানাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন এক্সে দেওয়া বার্তায় জানায়, আমরা নিহতদের পরিবার এবং আহতদের পাশে রয়েছি। গভীরভাবে শোকাহত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ঢাকায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত যেকোনো সহায়তার জন্য প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এ কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে রয়েছে।

জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি এক শোকবার্তায় বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি জাইকার সঙ্গে যৌথভাবে এখানে ‘পিস ফ্লাওয়ার’ প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এ ভয়াবহ ঘটনার পর আমরা বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে এক বিবৃতিতে জানায়, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের প্রতি আমাদের সহানুভূতি রইল।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বৈমানিকসহ অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী