Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১ অক্টোবর ২০২৫

শাপলা চত্বর গণহত্যা ধামাচাপার চেষ্টা: শিক্ষা উপদেষ্টা

শাপলা চত্বর গণহত্যা ধামাচাপার চেষ্টা: শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. রফিকুল আবরার বলেন, ধর্ম শিক্ষাকে কেন্দ্রবিন্দুতে রেখে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে, যাতে মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গৌরবজনক অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেক মানুষ হয়রানির শিকার হয়েছেন। একপর্যায়ে জঙ্গিবাদের নামে নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরের ঘটনাও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, বিশ্বের অনেক নামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই, অথচ এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে থাকেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ রাতের আঁধারে নয়, দিনের আলোয় ভোট দিতে পারবেন।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে তাকে আধুনিক যুগোপযোগী করার নানা উদ্যোগের কথাও তুলে ধরা হয়।


সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা