Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭, ১৮ অক্টোবর ২০২৫

শাহজালালে ছয় ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক, তদন্তে কমিটি

শাহজালালে ছয় ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক, তদন্তে কমিটি
ছবি: সংগৃহীত

কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণে বিকেল থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো। রাত ৯টার পর থেকে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, কার্গো টার্মিনালের আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ফ্লাইট পরিচালনায় সাময়িকভাবে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত কমিটির প্রতিবেদন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও কার্গো এলাকার বেশ কিছু নথিপত্র ও প্যাকেজ পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রাত পর্যন্ত বিমানবন্দর ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তদারকি করছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা