Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২১ অক্টোবর ২০২৫

কেরানীগঞ্জ ‘ক’ শ্রেণির পৌরসভা হতে যাচ্ছে

সিটি করপোরেশন হচ্ছে সাভার, নীতিগত অনুমোদন

সিটি করপোরেশন হচ্ছে সাভার, নীতিগত অনুমোদন
ছবি: সংগৃহীত

ঢাকার উপকণ্ঠে গড়ে ওঠা শিল্পনগরী সাভার এবার সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

সরকারি সূত্রে জানা গেছে, ঢাকার জেলা প্রশাসক সম্প্রতি সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকা একত্র করে নতুন সিটি করপোরেশন গঠনের প্রস্তাব পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরবর্তীতে বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে, তিনি এতে নীতিগত সম্মতি দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান উপদেষ্টার নীতিগত অনুমোদনের পর ফাইলটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এখন স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাই, আয়-ব্যয় কাঠামো ও প্রশাসনিক এলাকা নির্ধারণসহ প্রাথমিক কাজ শুরু করবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের কাজ শেষ হলে বিষয়টি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর তা নিকার— অর্থাৎ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

সরকারি পরিকল্পনা অনুসারে, সাভার সিটি করপোরেশন গঠিত হলে এটি হবে ঢাকা জেলার প্রথম সিটি করপোরেশন, যা ঢাকার নগর সীমানার বাইরের এলাকা নিয়ে গঠিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জের নগরায়ণ কাঠামোতেও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা