Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ১২ জানুয়ারি ২০২৫

আগামী নির্বাচন হবে ইতিহাসসেরা: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন হবে ইতিহাসসেরা: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বকালের সেরা ও ঐতিহাসিক করতে চায় সরকার। রোববার (১২ জানুয়ারি) সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সাথে তেজগাঁও কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সাক্ষাতে আসলে এ কথা জানান তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তার দেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। এ সময় আগামী নির্বাচন নিয়ে ড. ইউনূস বলেন, আমরা এটিকে একটি একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।

বৈঠকে নরওয়ে বাংলাদেশকে তাদের পণ্যসমূহের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনর প্রথম বিদেশি প্রকল্প যা বছরের পর বছর ধরে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে পাঠানো নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার শক্তিশালী সমর্থনের কথা বলা হয়েছে। হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী আপনার (ড. ইউনূস) প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার চালানো এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী প্রশংসা প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত গুলব্রানসেন জানান, নরওয়ে বাংলাদেশের সাথে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ শক্তি রূপান্তর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সঙ্কট সমাধানে নরওয়ের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি রক্ষার ক্ষেত্রে নরওয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই রোহিঙ্গা সঙ্কট সমাধানে আপনাদের সাহায্য দরকার।

রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন জানান, নরওয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণের বিষয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ঢাকায় নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুড জানান, জাতিসংঘের ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকার সম্পর্কিত প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশকে নরওয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানায়। যেখানে নেতৃত্ব দিচ্ছে নরওয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড