Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নীরবে দেশ ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা–সমালোচনা। এসবের প্রেক্ষাপটে তিনি নিজেই তার অবস্থান ব্যাখ্যা করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিলো তার শেষ কর্মদিবস। ওইদিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারেও অংশ নেন বলে উল্লেখ করেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নির্বাচনের দায়িত্বও তিনি যথাযথভাবে পালন করেছেন এবং প্রযুক্তিনির্ভর নির্বাচনি আয়োজনের ক্ষেত্রে তার কিছু অবদান ছিলো। দায়িত্ব শেষে সহকর্মীদের কাছ থেকেও আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বলে দাবি করেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, একজন আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ ব্যক্তিকে অসম্মানজনক মন্তব্য করার আগে তথ্য যাচাই করা উচিত। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন এবং ব্যক্তিগত সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। দ্রুত একটি চাকরি খুঁজতে হবে বলেও উল্লেখ করেন।

দ্রুত দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, তার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং রয়েছে এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সির বিষয়ও আছে। যথাযথভাবে ছুটি নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার রিটার্ন টিকিট কাটা রয়েছে এবং দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারায় এখন কিছু সময় তাদের সঙ্গে কাটাতে চান।

পোস্টের পুনশ্চ অংশে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও নীতিগত পরিবর্তন আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা সংস্কারে কাজ করেছেন বলেও উল্লেখ করেন। আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। বরং মোবাইল ব্যবসায়ী ও টেলিকম–সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলে অভিযোগ করেন।

পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়েন ফয়েজ আহমদ তৈয়্যব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ