তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জানালেন নাহিদ ইসলাম
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন।
সোমবার (২৩ দুপুরে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন,
প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক শেষে নাহিদ ইসলামের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের বিষয়টি উঠে আসে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকের অন্যান্য বিষয় ও আলোচনার বিস্তারিত জানতে অপেক্ষা করা হচ্ছে।
সবার দেশ/এমকেজে




























