Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে উদ্যোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুজ্জীবিত করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

রাজনৈতিক মহলে এই বৈঠককে জুলাই গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যকে নতুন করে সংহত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, রাজনৈতিক সমঝোতা এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আলোচনার ক্ষেত্র তৈরি হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে।

সম্প্রতি জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এ আহ্বানে বিরোধী দলের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এনসিপি নেতাদের সঙ্গে এ বৈঠক রাজনৈতিক সংলাপের নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থাপিত রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পথ রুদ্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হতে পারে।

বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। রাজনৈতিক ঐক্য কেবল বক্তব্য বা আনুষ্ঠানিক সংলাপে সীমাবদ্ধ না রেখে সনদে উল্লিখিত সংস্কার প্রস্তাবগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন বিরোধী নেতারা।

এ অবস্থায় প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের বৈঠক রাজনৈতিক সমঝোতার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আলোচনার ফলাফল এবং সরকার সংস্কার বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেয়, তা পর্যবেক্ষণে রাখছেন রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর